ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শ্রমিক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শ্রমিক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে  শ্রমিক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলা উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শ্রমিক বাবুল মিয়া হত্যা মামলায় মোস্তাকিম (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) দিনগত মধ্যরাতে নিহতের বড় ছেলে নিজাম উদ্দিন বাদী হয়ে কলমাকান্দা থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় পেনাল কোড ১৮৬০ এর ৩২৩/৩২৪/৩০২/৩০৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাবুল মিয়া (৬৫) উপজেলার বরদল গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষি শ্রমিক ছিলেন। তার ছেলে সিরাজুল ইসলামসহ পরিবারের সদস্যরাও দিনমজুরের কাজ করতেন।
ঘটনার দিন সকালে সিরাজুল ইসলাম স্থানীয় একটি জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় পূর্বের ধান কাটার পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত হাবিবুর রহমান ভান্ডারী ও তার সহযোগীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে সিরাজুল ইসলামকে মারধর করেন। অভিযোগ রয়েছে, এ সময় সাদ্দাম হোসেন হাতে থাকা কাচি দিয়ে সিরাজুল ইসলামের ডান চোখের উপরে আঘাত করেন।
ছেলের চিৎকার শুনে বাবুল মিয়া এগিয়ে এলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। মামলার অভিযোগে বলা হয়েছে, হামলার সময় বাবুল মিয়ার মাথা, বুক ও পেটে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নূর আলম জানান, রোববার গভীর রাতে উপজেলার বরদল বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, “নিহতের বড় ছেলে নিজাম উদ্দিন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৪:১১   ১২৩ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ