ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে নিখোঁজের একদিন পর পুকুরে মিলল মরদেহ

ত্রিশালে নিখোঁজের একদিন পর পুকুরে মিলল মরদেহ


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


ত্রিশালে নিখোঁজের একদিন পর পুকুরে মিলল মরদেহ

ময়মনসিংহ: ত্রিশ লে বোন জামাইয়ের বাড়ি থেকে নিখোঁজের একদিন পর মো. মনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তাতখানা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা গ্রামে তার ভগ্নীপতির বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন মনির। রাতভর খোঁজাখুঁজির পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় শরিফুল ইসলামের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন। পরে এলাকাবাসি খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা মনির হোসেনের লাশ শনাক্ত করেন। নিহত মনির প্রায় ২৫ বছর ধরে ওই গ্রামে তার বোন জামাই রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করছিলেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩০:০৮   ১৪৯ বার পঠিত  |