ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে এইচএসসি পরীক্ষার্থী খুনের ঘটনায় চার বসতঘর পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা

বাউফলে এইচএসসি পরীক্ষার্থী খুনের ঘটনায় চার বসতঘর পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


বাউফলে এইচএসসি পরীক্ষার্থী খুনের ঘটনায় চার বসতঘর পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা

পটুয়াখালী: বাউফলে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতী (১৮) খুনের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা খুনি শাকিল মীরের দাদা কাসেম মীর, বাবা রশিদ মীর, চাচা সানু মীর ও জসিম মীরের ৪টি বসতঘর পুড়িয়ে দিয়েছে।আজ বুধবার(২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেলে ৩০-৪০ জন শিক্ষার্থীরসহ শতাধিক স্থানীয় জনতা এক হয়ে ওই সব বসতঘরে আগুন লাগিয়ে দেয়। তবে স্থানীয় কিছু লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়।আগুনে প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ যে মঙ্গলবার সকালে ধলু ফকির বাজারে কথাকাটাকাটির একপর্যায়ে শাকিল মীর নামের এক বখাটে ফাহিমকে ছুরিকাঘাত করে খুন করে। এ খবর পেয়ে তার বাবা জাকির হোসেন বয়াতি ঘটনাস্থলে এসে ছেলে বাঁচানোর চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে। বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

নিহত ফাহিম এবছর নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৩   ২৬৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ