ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন: রুমা

সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন: রুমা


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন: রুমা

পাবনা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দের কাছে একটি মেসেজ পাঠিয়েছেন। আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন কে দলীয় প্রার্থী হিসেবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আসলে এখন আর কারো মতামতের সুযোগ নাই। তাই আহবান জানাবো তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন। সকল মতভেদ ভুলে কৃষিবিদ তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করুন।’

বুধবার (০২ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আনন্দ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন কে পাবনা-৩ আসনের দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করায় তাকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

বিকেলে চাটমোহর পৌর সদরের দোলং এলাকা থেকে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি হাসপাতাল গেট হয়ে, থানা মোড় ও স্টার মোড় ঘুরে চাটমোহর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক জান্নাতুন নাঈম জুঁই, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব প্রমুখ।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, ‘পাবনা-৩ আসনে চাটমোহর থেকে অনেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আসলে ধানের শীষের মনোনয়ন দেয়ার এখতিয়ারটা দলের। দেশনায়ক তারেক রহমান যেটি সঠিক মনে করেছেন, সেটি আমাদেরকে মেনে নিতে হবে। তার যে চাওয়া, যে দিক নির্দেশনা, তার যে সিদ্ধান্ত, আমি মনে করি সেটি ফাইনাল সিদ্ধান্ত। এর উপরে এটি বিবেচনা করার আর কোনো সুযোগ নাই। এখনও যারা দূরে আছেন বা এটি নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন, আমি বলবো খুব দ্রুত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে হাসান জাফির তুহিন ভাইকে কিভাবে নির্বাচনে জয়লাভ করানো যায় আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়ান, ধানের শীষের জন্য কাজ করুন।’

রুমা বলেন, ‌’আজকে শুধু যে হাসান জাফির তুহিন কে পাবনা-৩ আসনে নির্বাচনের জন্য পাঠিয়েছেন, তা কিন্তু নয়। বিগত দিনগুলোতেও আমরা দেখেছি এক আসনের প্রার্থীকে অন্য আসনে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এটি নতুন কোনো নিয়ম নয়। ধারাবাহিক একটি প্রক্রিয়া। যোগ্য মনে করা হয়েছে বিধায় হাসান জাফির তুহিন কে পাবনা-৩ পাঠানো হয়েছে। এই আসনে যদি তার মতো যোগ্য কাউকে দল পেতো, তাহলে আমার মনে হয় না কৃষিবিদ তুহিনকে এখানে আনার প্রয়োজন হতো। এখন এটি মেনে নিয়ে সকল মতভেদ ভুলে গিয়ে তার হাতকে শক্তিশালী করা উচিত, ধানের শীষের হাতকে শক্তিশালী করা উচিত।’

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৫   ৪০৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ