ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

কালীগঞ্জে পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


কালীগঞ্জে পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

গাজীপুর: জুলাই স্মৃতিচারণ উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারী, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে ১০ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রেজওয়ানা রশীদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, পৌর সহকারী প্রকৌশলী মো. মন্নুর আহমেদ, পৌর নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা শ্যামল কুমার পাল, কালীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির মো.আমিরুল ইসলাম প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৫:৪১   ৮৯ বার পঠিত  |