ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চারাগাছ বিতরণ

কালীগঞ্জে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চারাগাছ বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


কালীগঞ্জে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চারাগাছ বিতরণ

গাজীপুর: কালীগঞ্জ পৌরসভার আওতাধীন সরকারি ও এমপিওভুক্ত প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতের চারাগাছ, বেষ্টুনী ও খুঁটি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জুলাই স্মৃতিচারণ উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে কার্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে চারাগাছ বিতরণ করেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রেজওয়ানা রশীদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, পৌর নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা শ্যামল কুমার পাল, কালীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির মো.আমিরুল ইসলাম প্রমুখ।
কৃষচূড়া, জামরুল, আমলকী, দেশি নিম, কাজলী লেবু, আম, কাঁঠাল, আমড়া, জাম, অরবড়ই, কাটবাদাম, বাগান বিলাস, অর্জুন ও বহেড়াসহ ১৪ টি চারাগাছ, ১৪টি বেষ্টুনী ও ৪৮ টি খুঁটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে বুঝিয়ে দেন পৌরসভার সংশ্লিষ্টরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪৮   ৮২৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ