ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে সাংবাদিককে প্রাণ নাশের হুমকী,থানায় অভিযোগ

রাজারহাটে সাংবাদিককে প্রাণ নাশের হুমকী,থানায় অভিযোগ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


রাজারহাটে সাংবাদিককে প্রাণ নাশের হুমকী,থানায় অভিযোগ

কুড়িগ্রাম: রাজারহাটে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক টিসিবি’র পন্য জব্দ করায় নয়া দিগন্তের রাজারহাট উপজেলা প্রতিনিধি মাহবুবার রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।জানাযায়,উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিমাসে একবার করে সুবিধাভোগীদের মাঝে স্বল্প মূল্যে টিসিবি’র পন্য সরবরাহ করা হয়। নিয়ম নীতির তোয়াক্কা না করে স্থানীয় পাইকার আব্দুল হামিদ ও তার তার ছেলে ফিরোজ মিয়া (ফনি) ইউনিয়ন পরিষদ চত্বরেই সুবিধাভোগীদের কাছ থেকে সেসব পন্য ক্রয় করেন। গত ২৮জুন টিসিবির পন্য বেচাকেনার সময় সাংবাদিক মাহবুবুর রহমান তথ্য সংগ্রহের জন্য সেখানে যান। একপর্যায়ে মোবাইল ফোনে টিসিবির পন্য কেনাবেচার ছবি তুলতে গেলে আব্দুল হামিদ ও তার ছেলে ফিরোজ মিয়া (ফনি) তাকে বাধা প্রদান করেন।

পরদিন ২৯শে জুন রাতে টিসিবি’র পন্য ক্রয় করে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাইকার আব্দুল হামিদের ব্যক্তিগত গুদাম ঘরে পন্য মজুদের বিষয়টি জানার পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল হক অভিযান পরিচালনা করে ২৫বস্তা চাউল,২৮লিটার সয়াবিন তেল,৩০কেজি চিনি ও ৬০কেজি ডাল জব্দ পূর্বক সরকারি কোষাগারে জমার নির্দেশ দেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে আব্দুল হামিদের তিন হাজার টাকা জরিমানা করেন।

এঘটনার পর থেকে আব্দুল হামিদ ও ফিরোজ মিয়া বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকী দিচ্ছেন সাংবাদিক মাহবুবার রহমানকে। এরপ্রেক্ষিতে বুধবার রাতে সাংবাদিক মাহবুবার রহমান রাজারহাট থানায় আব্দুল হামিদ ও তার ছেলে ফিরোজ মিয়া সহ ৩জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:২৯   ৪১৩ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ