ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

হাতিয়ায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


হাতিয়ায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সুর্যমুখী আসকা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মৎস্য ব্যবসায়ী নান্টুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মৎস্য ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সূর্যমুখী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডের এক আত্মীয় বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার পথে নান্টুর উপর সন্ত্রাসীরা আক্রমণ করে। এলোপাতাড়ি মারপিটে তার মাথা চোখে ও পায়ে জখম হয়ে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার তাকে ঢাকা প্রেরন করা হয়।
ফজলুর রহমান নান্টু সূর্যমুখী মাছ ঘাট উত্তর পাড় শাখা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। এ ছাড়া সে দীর্ঘদিন উপজেলা বিএনপির কোষাধক্ষ ও বুড়িরচর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে সে বুড়িরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।
এদিকে নান্টুর উপর হামলার ঘটনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শ্রমিক জেলে সম্প্রদায়ের তিন শতাধিক বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, সদস্য ইব্রাহীম শরীফ আজাদ, আশ্রাফ, ফখরুল ইসলাম, ইদ্রিস, মো. আবদুর রহমান সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন,যারা নান্টুর উপর হামলা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসীরা নান্টুকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করে। তারা ব্যবসায়ী নেতা নান্টুর উপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার দাবি করেন।
এব্যপারে আলাপকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন,শুনেছি সুর্যমুখী আসকা বাজার মাছ ঘাট নিয়ে দুগ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন্াে কোন মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৫:৫৯   ২৫৭ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ