ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৪ জুলাই ২০২৫
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ৩ ঔষধ ফার্মেসীকে জরিমানা

পীরগঞ্জে ৩ ঔষধ ফার্মেসীকে জরিমানা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫


পীরগঞ্জে ৩ ঔষধ ফার্মেসীকে জরিমানা

ঠাকুরগাঁও: পীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিসিয়ান স্যাম্পল, অনুমোদনহীন ঔষধ রাখার দায়ে ৩ ফার্মেসী কে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের পূর্ব চৌরাস্তায় ওষুধ ও কসমেটিক ২০২৩ আইনে মেসার্স শাহাদাৎ ফার্মেসীকে ৭ হাজার, জিহাদ ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিসিয়ান স্যাম্পল, অনুমোদনহীন ঔষধ রাখার দায়ে ৮ হাজার টাকা, এভারেস্ট ফার্মেসী ও সার্জিক্যাল কে ফিজিসিয়ান স্যাম্পল এবং অনুমোদনহীন ঔষধ রাখার দায়ে ৩ হাজার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচরকনির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর। ভ্রাম্যমান আদালত পরিচলানার সময় ঠাকুরগাঁও ড্রাগ সুপার রিফাত হোসেন উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২০:৫৫   ১০৩ বার পঠিত  |