ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না: গণ অধিকার পরিষদের নেতা ফারুক

মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না: গণ অধিকার পরিষদের নেতা ফারুক


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫


মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না: গণ অধিকার পরিষদের নেতা ফারুক

ঠাকুরগাঁও: গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান বলেছেন, মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না। সংসদে হিম্মত নিয়ে কথা বলার মত নেতা আমাদের নেই। তাই আমরা উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমাদের নেতারা অধিকার আদায়ে ও কথা বলার ক্ষেত্রে মেরুদন্ডহীন।
বৃহস্পতিবার দুপুরে গণ অধিকার পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে বাজেটের ৫১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রামে। বাকি ৪৯ শতাংশ সারা দেশের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সব শেষ হতে হতে ঠাকুরগাঁওয়ের ঝুলিতে কিছু থাকবে না। আমরা এ অঞ্চলের মানুষ অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমরা কি তাহলে কিয়ামত পর্যন্ত অবহেলিত থাকবো। আমাদের কেন ? উন্নয়ন হয় না এটা আমাদের বুঝতে হবে। সে জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের আরোও সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, এমপি মন্ত্রী ও নেতাদের সামান্য সর্দি কাশি হলেই চিকিৎসার জন্য চলে যান সিঙ্গাপুর কানাডায়। আমাদের কথা তারা ভাবেন না। ক্ষমতা পাওয়ার পরেই তারা পরিবর্তন হয়ে যান। যার দরুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে কোন সু চিকিৎসা হয় না। রোগীদের বেডে কুকুর বিড়াল দৌড়া দৌড়ি করে।
এ সময় গণ অধিকার পরিষদের পৌর সভাপতি আলমগীর কবির জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহান, সিনিয়র সহ সভাপতি আব্দুল গফফার, আশা মনি, পীরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।
সংবাদ সম্মেলন শেষে পৌর শহরের পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় পথ সভা করেন এবং তার দলের ঠাকুরগাঁও-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহানের নির্বাচনী প্রচারনা চালান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৫:২০   ১৭২ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ