ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৪ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫


আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ লালপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম সরকার মৃত ওই এলাকার আব্দুল মান্নান সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে খাগকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সাবেক সংসদ নজরুল ইসলাম বাবুর ঘনিষ্টজন হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, গত বছরের জুলাই মাসে আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর হামলার একাধিক অভিযোগ রয়েছে ইব্রাহিম সরকারের বিরুদ্ধে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৫:৪৭   ১৬৩ বার পঠিত  |