ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় অনলাইন ‘তীর’ জুয়াড়িদের গ্রেফতার, শিলং সংযোগে চাঞ্চল্য

কলমাকান্দায় অনলাইন ‘তীর’ জুয়াড়িদের গ্রেফতার, শিলং সংযোগে চাঞ্চল্য


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


কলমাকান্দায় অনলাইন ‘তীর’ জুয়াড়িদের গ্রেফতার, শিলং সংযোগে চাঞ্চল্য

নেত্রকোনা: ভারতের শিলং থেকে পরিচালিত অনলাইনভিত্তিক ‘তীর কাউন্টার’ জুয়ার সাথে জড়িত চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) পরিচালিত এই অভিযানে উপজেলার লেংগুড়া ইউনিয়নের রাজনগর এলাকা থেকে মোঃ আইনুল মিয়া (২৮) ও মোঃ সুমন মিয়া (৩৭) নামের দুই যুবককে গ্রেফতার করা হয়। তারা দুজনেই রাজনগর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার আলামত উদ্ধার করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান জানান, শুক্রবার বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতক অন্যান্য অনলাইন জুয়াড়িদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং একইসাথে দীর্ঘদিন ধরে সক্রিয় এই অনলাইন জুয়া চক্রের মূলহোতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৫৯:৩৮   ৩৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ