ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, থামছে না মৃত্যুর মিছিল

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, থামছে না মৃত্যুর মিছিল


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, থামছে না মৃত্যুর মিছিল

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় আবারও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সামির হোসেন (৭)। সে বরদল গ্রামের বিল্লাল হোসেন ও শিরিনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে সামির খেলতে বের হয়। সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। শিশুটির চাচা মুস্তাকিম হোসেন স্থানীয়দের সঙ্গে নিয়ে বাড়ির দক্ষিণ পাশের একটি খালে তল্লাশি চালান। সন্ধ্যা ৭টার দিকে খালের পানির নিচ থেকে সামিরকে উদ্ধার করা হয়।

তাকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মানবাধিকার কর্মী শেখ শামীম বলেন, “শিশুদের নিরাপত্তায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। না হলে এ ধরনের দুর্ঘটনা থামানো যাবে না।

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত্য)। স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে শিশুমৃত্যুর এ মিছিল থামানো সম্ভব নয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:১০:৫৫   ১৪৬ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ