![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের সাটার ভাংচুর করে সাইনবোর্ড ঝুলিয়ে দখলের চেষ্টা ও প্রবাসীর স্ত্রীকে মারধরের মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) উপজেলার লেবুবুনিয়া এলাকায় বটতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সেলিম হাওলাদারের ছেলে মো.মাইনুল ইসলাম ও মারুফ হোসেন।
মামলা সুত্রে জানাগেছে, উপজেলার আনইলবুনিয়া গ্রামের মাইনুল ইসলাম ও ফারুক হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলছে লেববুনিয়া গ্রামের প্রবাসী মিজানুর রহমানের। প্রবাসী মিজানুর রহমান জমি কিনে স্থানীয় বটতলা বাজারের দুই তলা ভবন করে একটি মার্কেট নির্মাণ করেন। আজ শুক্রবার সকাল সারে ১০টার দিকে আসামীর ওই মার্কেটে ঢুকে নিচতলার সাটার ভেঙ্গে মালিকানা দাবী করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
খবর পেয়ে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন বাঁধা দিলে মাইনুল ইসলাম, মারুফ হোসেন, সেলিম হাওলাদার, সালাম হাওলাদারসহ তাদের লোকজন শাজনাজ পারভিনকে মারধর করে। থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যহত আছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৩:২১:১২ ১৪৯ বার পঠিত | ● কাঁঠালিয়া ● প্রতিষ্ঠান ● ব্যবসা ● ভাংচুর