![]()
টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দী গ্রামে শুক্রবার (১১ জুলাই) ফাঁসিতে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে দ্বিতীয় তলার বাসার নিচ তলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে পাথাইলকান্দীগ্রামের মিঠু শেখের স্ত্রী তানিয়া আক্তার (৩২)।
বাসাটি তাদের নিজস্ব, স্বামী পাথাইলকান্দী বাজারে ডিজেল তেলের দোকান করে। সকালে স্রীকে তার রেখে দোকানে চলে যায়। স্হানীয়রা ঘরের দরজা খোলা দেখে দেখতে যায়। তখন ঘরের ভিতরে ফ্যানের সাথে তানিয়াকে ঝুলতে দেখে চিৎকার করলে স্হানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্হলে গিয়ে সুরতহাল রির্পোর্ট তৈরী করেন। তানিয়া দম্পতির মাহি নামে ১৩ বছরের একটি ছেলে আছে।
স্হানীয়রা জানায়, সে মানসিক রোগী ছিলেন। স্হানীয় মেম্বার নাজির হোসেন জানান, সে বেশ কিছুদিন যাবত মানসিক রোগে ভুগতেছিলেন। ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, আইনগত পরীক্ষা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১৩:৩৪ ১০২ বার পঠিত | ● গৃহবধু ● ভূঞাপুর ● মরদেহ