ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিক্ষা » বোয়ালমারীতে এসএসসিতে পাসের হার ৫১ শতাংশ

বোয়ালমারীতে এসএসসিতে পাসের হার ৫১ শতাংশ


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই ২০২৫


বোয়ালমারীতে এসএসসিতে পাসের হার ৫১ শতাংশ

ফরিদপুর: বোয়ালমারী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এবার ২ হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮০ জন পাস করেছে। পাসের শতকরা হার ৫১ শতাংশ। উপজেলা থেকে মোট ৪১ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ২ হাজার ১০০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

এর মধ্যে ১ হাজার ৮০ জন কৃতকার্য হয়েছে। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ২৮৮ জন অংশগ্রহণ করে পৌর সদরে অবস্থিত উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান জর্জ একাডেমি থেকে। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯২ জন কৃতকার্য হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। অকৃতকার্য হয়েছে ৯৬ জন। উপজেলার রূপাপাত ইউনিয়নে অবস্থিত রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১২৫ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

এছাড়া ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয় এবং গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়, কাদিরদী উচ্চ বিদ্যালয়, তেলজুড়ি উচ্চ বিদ্যালয় ও খরসূতি চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় থেকে ২ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, চতুল উচ্চ বিদ্যালয়, সাতৈর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমি থেকে ১ জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ১০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৮ জন পাস করেছে। পাসের হার ৩৮ শতাংশ। কাদিরদী উচ্চ বিদ্যালয় থেকে ১২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৭ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৩০ শতাংশ। সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬০ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। সাতৈর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৮ জন কৃতকার্য হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৫   ৬৭৭ বার পঠিত  | ●   ●   ●







শিক্ষা থেকে আরও...


● ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
● কাঁঠালিয়ায় ছাত্রদল কলেজ শাখার সম্পাদক ইয়াবাসহ আটক
● লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
● মহম্মদপুরে শো-রুমের আড়ালে অবৈধ আইসক্রিম ব্যবসা, জরিমানা
● বুয়েটে দৈনিক লোডশেডিংয়ের সূচি প্রকাশ



আর্কাইভ