ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ কাউখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা কিশোর গ্যাংয়ের হামলায় বাউফলে ছাত্রদল নেতা গুরুতর আহত চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

কুষ্টিয়া: ভেড়ামারায় দোতলা বাড়ির বাইরের দেওয়ালে টাইলস লাগানোর সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সাজিদ (২৪) নামের এক টাইলস শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বাহিরচর চরদামুকদিয়া হাবলুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ উপজেলার বাহিরচর ১৬ দাগ মধ্যপাড়া এলাকার আব্দুল কালামের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাজিদ চরদামুকদিয়া হাবলুর মোড় এলাকার বাহিরচর ১৬ দাগ আব্দুল হক বালিকা বিদ্যালয়ের কাছে একটি দোতলা বাড়ির বাইরের দেওয়ালে টাইলস লাগানোর কাজ করছিলেন। বেলা ৩টার দিকে অসাবধানতাবশত ভবনের গা ঘেঁষে যাওয়া ১১ হাজার ভোল্টের মেইন লাইনের তারের সঙ্গে তার শরীর লেগে যায়। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

উচ্চভোল্টের বৈদ্যুতিক লাইন নিরাপদ দূরত্ব না মেনে এবং কোনো সুরক্ষাব্যবস্থা ছাড়াই বহুতল ভবনের এত কাছে থাকায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩৪   ৩১ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ
ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
কয়রায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান ও জনসম্পৃক্ততা জোরদার
ভেড়ামারায় নিখোঁজের একদিন পর খাদের পানিতে মিলল শিশুর মরদেহ
ভেড়ামারায় ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত, আহত ৪



আর্কাইভ