ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ কাউখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা কিশোর গ্যাংয়ের হামলায় বাউফলে ছাত্রদল নেতা গুরুতর আহত চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা—তদন্তে পুলিশ

খুলনা: কয়রা উপজেলায় ঝর্ণা খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেলায় যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রথমে জানা গেলেও তাঁর মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পল্লীমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা ওই গ্রামের সুন্দরবনের জেলে জাহাঙ্গীর সরদারের স্ত্রী। তাঁদের আট মাস বয়সী একটি শিশুসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় কয়েকজনের দাবি, ঝর্ণার গলায় এমন কিছু আলামত দেখা গেছে, যা দেখে তাঁদের মধ্যে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তাঁদের কেউ কেউ ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এসব অভিযোগের কোনোটি এখনো নিশ্চিত নয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, উত্তর বেদকাশী ইউনিয়নের বৃক্ষ মেলায় যাওয়ার জন্য স্বামীর কাছে আবদার করেছিলেন ঝর্ণা। বৃহস্পতিবার বৃষ্টির কারণে মেলায় যাওয়া সম্ভব হয়নি। শুক্রবার জুমার নামাজের পর তাঁকে মেলায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে নামাজ শেষে জাহাঙ্গীর ঘুমিয়ে পড়ায় মেলায় যেতে দেরি হয়। এর পরই ঝর্ণা অভিমান করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার লুৎফর রহমান বলেন, মেলায় যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এদিকে, আট মাস বয়সী দুধের শিশুকে রেখে ঝর্ণা আত্মহত্যা করতে পারেন কি না—এ নিয়েও স্থানীয় কয়েকজন প্রশ্ন তুলেছেন। তবে এ ধরনের প্রশ্নের ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝর্ণার মৃত্যু আত্মহত্যা নাকি তাঁকে হত্যা করা হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪৪   ১২ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ
ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
কয়রায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান ও জনসম্পৃক্ততা জোরদার
ভেড়ামারায় নিখোঁজের একদিন পর খাদের পানিতে মিলল শিশুর মরদেহ
ভেড়ামারায় ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত, আহত ৪



আর্কাইভ