ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ কাউখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা কিশোর গ্যাংয়ের হামলায় বাউফলে ছাত্রদল নেতা গুরুতর আহত চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

পটুয়াখালী: বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার গোবিন্দ চন্দ্র মণ্ডলকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ গাজীকে দলের সব সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হুমকির অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি শ্রেয়াংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটনের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

এর আগে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার গোবিন্দ চন্দ্র মণ্ডল অভিযোগ করেন, তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে তাকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন বলে জানা গেছে।

দলীয় চিঠিতে ফরিদ গাজীকে সব সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালীর বাউফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার গোবিন্দ চন্দ্র মণ্ডলকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাউফল সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর গোবিন্দ চন্দ্র মণ্ডলের পক্ষে এলাকায় ব্যানার ও ফেস্টুন টানানো হয়। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। এরই ধারাবাহিকতায় ফরিদ গাজী মোবাইল ফোনে তাকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। ওই কথোপকথনের প্রায় ১ মিনিট ৫৭ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গোবিন্দ চন্দ্র মণ্ডল বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন। তিনি জানান, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই ফরিদ গাজীসহ কয়েকজন তার ওপর ক্ষুব্ধ হন। একপর্যায়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

এ ঘটনায় গোবিন্দ চন্দ্র মণ্ডল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪০   ২৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ
চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
কাউখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়
লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার



আর্কাইভ