ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ভোলা: জেলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত মেয়াদের জন্য ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত এ কমিটির নাম ঘোষণা করা হয়। এতে দি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিনিধি জুলফিকার মাহমুদ নিয়াজ সভাপতি এবং দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি কামাল গোলদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন মিয়াজী (দৈনিক দিনকাল), সহ-সভাপতি সজিব শাহরিয়ার (স্বদেশ প্রতিদিন) ও এম আবু সিদ্দিক (আগামীর সময়), যুগ্ম সাধারণ সম্পাদক নোমান সিকদার (সমকাল) ও লোকমান হোসেন (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন জমাদার (কালবেলা), দপ্তর সম্পাদক নুরুল্লাহ ভূইয়া (জনকণ্ঠ), বার্তা সম্পাদক সাইফুল ইসলাম মুকুল (দৈনিক বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক অশোক শাহা (খবরপত্র), সাহিত্য সম্পাদক কামরুল সিকদার (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ রিয়াজ মোর্শেদ (আমাদের বরিশাল), ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন (দৈনিক সংগ্রাম) এবং নির্বাহী সদস্য শহিদুল ইসলাম দুলাল (আজকালের খবর), অধ্যক্ষ কামরুজ্জামান (নয়াদিগন্ত), আমির হোসেন (যুগান্তর), জামাল মোল্লা (সংবাদ) ও রেদওয়ানুল হক (ডিবিসি নিউজ)।

এর আগে, গত ১৭ জুলাই সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাব ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে জুলফিকার মাহমুদ নিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে কামাল গোলদারের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যক্ষ দ্বীন মোহাম্মদ ফারুক, অধ্যাপক মিজানুর রহমান, হাবিবুর রহমান সেলিম ও মাওলানা আবদুল জলিল।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানান শ্রেণি-পেশার ব্যক্তিরা চরফ্যাশন প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩১   ৭৯ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন
● আগৈলঝাড়ায় বসতঘরে তৈরি দুই কবর ভেঙে ফেললেন সজীব
● পটুয়াখালীতে পাঁচ বাস থেকে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
● পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা
● কাউখালীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকা



আর্কাইভ