ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ কাউখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা কিশোর গ্যাংয়ের হামলায় বাউফলে ছাত্রদল নেতা গুরুতর আহত চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধারের দাবিতে শরৎগঞ্জ স্কুলে মানববন্ধন চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ

নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


নূরুল ইসলাম নয়নকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ
ভোলা-৪: আসনের জাতীয় সংসদ সদস্য নূরুল ইসলাম নয়নকে নিয়ে কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চরফ্যাশন প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাব ভবনের মিলনায়তনে সদ্য গঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের এক জরুরি সভায় এ প্রতিবাদ জানানো হয়।

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল গোলদারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সম্প্রতি নূরুল ইসলাম নয়নকে নিয়ে প্রকাশিত বিভিন্ন মিথ্যা ও বানোয়াট সংবাদের বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

বক্তারা বলেন, নূরুল ইসলাম নয়ন ছাত্রজীবনে তুখোড় মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

বক্তারা আরও বলেন, নূরুল ইসলাম নয়নের সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতা নিয়ে এ অঞ্চলের মানুষের মধ্যে ইতিবাচক ধারণা রয়েছে। কিন্তু একটি ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহল চরফ্যাশন-মনপুরায় নূরুল ইসলাম নয়নের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কয়েকটি অনলাইন গণমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

চরফ্যাশন প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধিকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য যাচাই-বাছাই ও উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। তারা প্রকাশিত সংবাদগুলোর তথ্যের যথার্থতা যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার আহ্বান জানান।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৩৮   ১৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ
চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
হুমকির অভিযোগে বিএনপি নেতা ফরিদ গাজীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
কাউখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়
লালমোহনে সিরাত প্রতিযোগিতায় ৫০ শিক্ষার্থী পেলেন পুরস্কার



আর্কাইভ