ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন ৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ

৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণকাজ
খুলনা: পাইকগাছা পৌরসভার ‘টাইপ-বি’ পৌর ভবনের নির্মাণকাজ নির্ধারিত সময়ের চার বছর পরও শেষ হয়নি। ৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে ৬৫ শতাংশ। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ৩ কোটি ৪৮ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে। অর্থসংকট, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুপস্থিতি ও তদারকির ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এই ভবনের নির্মাণকাজ।

পৌরসভা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর প্রকল্পটির চুক্তি স্বাক্ষর হয়। পরে একই বছরের ৩০ সেপ্টেম্বর মেসার্স জিয়াউল ট্রেডার্সকে কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বরের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে চার বছর হলেও কাজ শেষ হয়নি।

সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন পৌর ভবনটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নির্মাণস্থানে জঞ্জাল জমেছে। ভবনের বিভিন্ন অংশের নির্মাণকাজ এখনো বাকি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার সময় বাড়ানো হলেও কাজের দৃশ্যমান অগ্রগতি নেই।

স্থানীয়রা বলছেন, নতুন পৌর ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা হচ্ছে। পাশাপাশি নাগরিক সেবা দিতেও পৌর কর্তৃপক্ষকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে। দ্রুত ভবনের নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

প্রকল্পের অর্থ ছাড় ও বিল পরিশোধ নিয়েও প্রশ্ন উঠেছে। প্রকল্পের ৬৫ শতাংশ কাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৩ কোটি ৪৮ লাখ টাকা বিল পেয়েছে। কাজের অগ্রগতির সঙ্গে বিল পরিশোধের সামঞ্জস্য ছিল কি না এবং বিল পরিশোধের ক্ষেত্রে যথাযথ তদারকি করা হয়েছে কি না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

পৌরসভার অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী নুর আহমদ বলেন, পৌরসভার নিজস্ব তহবিলের অর্থে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে পৌরসভার তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় নির্মাণকাজ বন্ধ রয়েছে।

তবে প্রকল্পের কাজ বন্ধ থাকার পেছনে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুপস্থিতির বিষয়টিও উঠে এসেছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ঠিকাদার যতটুকু কাজ করেছেন, সেই অনুযায়ী তাঁকে চলতি বিল দেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের পর সংশ্লিষ্ট ঠিকাদার এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে নির্মাণকাজ বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে পড়ে থাকা পৌর ভবনের নির্মাণকাজ দ্রুত পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হোক। একই সঙ্গে প্রকল্পের অর্থ ব্যয়, কাজের অগ্রগতি ও বিল পরিশোধের বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৬:১৩:০২   ৮ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি
ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ
৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ
ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু



আর্কাইভ