ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা

পটুয়াখালীতে কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই ২০২৫


পটুয়াখালীতে কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা

পটুয়াখালী: টানা বৃষ্টিপাতের কারণে পটুয়াখালীতে সব ধরনের সবজির দাম বেড়েছে। সাড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। শুক্রবার (১১ জুলাই) সকালে শহরের নিউ মার্কেট, নতুন বাজার, পুরান বাজার, কলাতলা বাজার ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
বাজারে পেঁপে ৩০ টাকা, লাউ ৬০ থেকে ৭০ টাকা, পটোল ৫০-৫৫ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, ধনেপাতা ২০০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা ও তাল বেগুন ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা, গাজর ১০০-১৫০ টাকা, করলা ৬০-৬৫ টাকা, রেখা ৩৫-৪০ টাকা, জালি কুমড়া ৪০ টাকা ও টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। পুঁইশাক প্রতি আঁটি ৪০ টাকা, লাউ শাক ৫০ টাকা, শাপলা পাতা ও ঢেঁকি শাক ৩০ টাকা এবং কলমি শাক ৩০ টাকায় ৪ আঁটি বিক্রি হচ্ছে।
নিউমার্কেটে কাঁচামাল ব্যবসায়ী আবুল কালাম মুন্সি বলেন, ‘অনেক জমির সবজি পচে গেছে। এখন বেশিরভাগ সবজি আনা হচ্ছে জেলার বাইরে থেকে। পরিবহন খরচও বেড়েছে, তাই দাম স্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী।’ একই কথা বলেন ব্যবসায়ী মনির মিয়া। তিনি জানান, ‘গত সপ্তাহে যে সব পণ্য আমরা অল্প দামে বিক্রি করতাম এবার সেগুলো বেশি দামে কিনতে হয়েছে। বৃষ্টি কারণে স্থানীয় বাজারে সবজি আসছে না। এসব ভারত থেকে কেনা এজন্য দাম বেশি।’
চরপাড়া এলাকার বাসিন্দা অসীম মৃধা বলেন, ‘সবজির দাম গত সপ্তাহের তুলনায় অনেক বেড়েছে। উত্তর অঞ্চলে বন্যা শুরু হয়েছে। ফলে সবজির দাম আরও বাড়বে।’ চৌরাস্তা এলাকার শিহাব উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সপ্তাহের সবজির দাম বেশি। বৃষ্টির কারণে বাজারে স্থানীয় সবজি আসছে না। দাম বৃদ্ধিতে কেনাকাটা করতে একটু কষ্ট হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৩:৫৫   ৩৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ