ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

ভোলা: লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সুমন। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হাবিব উল্যাহ, সাংগঠনিক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহাবুদ্দিন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির আহবায়ক মো. হাবিব উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির যুগ্ম সম্পাদক ও চরফ্যাশন উপজেলা কমিটির সভাপতি মো. মোসলে উদ্দিন, ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির সহসভাপতি ইয়াছিন সিরাজী, ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটির সদস্য ও চরফ্যাশন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দাস প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন লালমোহন উপজেলার বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২১:৩৪   ১৩৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩



আর্কাইভ