ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন

কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


 -

পিরোজপুর: কাউখালীতে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা শাখা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আলী হোসেন হাওলাদারকে সভাপতি এবং মাওলানা মোঃ আহসান হাবিবকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুর রহমান ও আরাফাতুর রহমান শাওন।
উপজেলা শাখার সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ মনিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. জিয়াউল করিম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এইচ. এম. হাফিজ উল্লাহ।

প্রধান অতিথি মোঃ মনিরুল হাসান বলেন, “দেশে ইনসাফ ও ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন রাজপথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতেই এই দ্বিবার্ষিক সম্মেলন। আমরা বিশ্বাস করি, নবগঠিত কমিটি কাউখালীতে দলের আদর্শ ও সূচিত সংগ্রামকে আরও বেগবান করবে।
পুনর্নির্বাচিত উপজেলা সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার তাঁর প্রতিক্রিয়ায় জানান, “আমায় পুনঃরায় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। কাউখালীর প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া এবং জনগণের অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ সোচ্চার থাকব। আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সম্মেলনে স্থানীয় শাখা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও কমিটি ঘোষণা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৭:০২   ৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩



আর্কাইভ