ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীর কঁচা নদীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কাউখালীর কঁচা নদীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


কাউখালীর কঁচা নদীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পিরোজপুর: কাউখালীতে কঁচা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার কঁচা নদীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এবং মৎস্য সম্পদ রক্ষায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।
অভিযানের নেতৃত্ব দেন কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন। অভিযান শেষে উপজেলা মৎস্য অধিদপ্তরকে বিষয়টি অবহিত করে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন বলেন, “কঁচা নদীসহ আশেপাশের নদীগুলোতে কোনো ধরনের অবৈধ জাল ব্যবহার করে দেশের মৎস্য সম্পদ ধ্বংস করতে দেওয়া হবে না। মা মাছ ও ছোট মাছ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা কোনো অবৈধ মৎস্য শিকারিকে ছাড় দেব না। দেশের মৎস্য সম্পদ রক্ষায় সাধারণ জনগণকেও সচেতন হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩০   ৯২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩



আর্কাইভ