ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল • চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য • শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার • শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত • উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি • এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন • চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ • তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য • লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

পটুয়াখালী: দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর, সোমবার সকালে উপজেলা এমপিওভুক্ত শিক্ষক সমিতির আয়োজনে দুমকি-বাউফল মহাসড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আনন্দ র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা স্কুল-কলেজ সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক আ. জব্বার হাওলাদার, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক, দুমকি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার হেপি এবং মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগমসহ অনেকে।

বক্তারা বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।

উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ১৯৯৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মতে, শিক্ষা ও উন্নয়নে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:১৫:০২   ২ বার পঠিত  |







বরিশাল থেকে আরও...


● চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য
● শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত
● এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন
● লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা
● নাজিরপুরে জাল নথিতে তিন শিক্ষকের নিয়োগ, ১০ বছর ধরে বেতন উত্তোলনের অভিযোগ



আর্কাইভ