ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল • চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য • শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার • শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত • উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি • এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন • চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ • তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য • লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে কন্যাসন্তান প্রসব, পিতৃত্বের স্বীকৃতি দাবি দশম শ্রেণির ছাত্রীর

ফুলপুরে কন্যাসন্তান প্রসব, পিতৃত্বের স্বীকৃতি দাবি দশম শ্রেণির ছাত্রীর


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


ফুলপুরে কন্যাসন্তান প্রসব, পিতৃত্বের স্বীকৃতি দাবি দশম শ্রেণির ছাত্রীর

ময়মনসিংহ: ফুলপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রী কন্যাসন্তান প্রসব করেছেন। এখনো যার হাতে থাকার কথা ছিল বই-খাতা, সেই কিশোরীকে নিজের নবজাতক সন্তানের পিতৃত্বের স্বীকৃতির জন্য লড়তে হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কিশোরী মা রাদিয়া উপজেলার ঠাকুরবাখাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ঠাকুরবাখাই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। গত ১ অক্টোবর নিজ বাড়িতে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

রাদিয়ার অভিযোগ, একই গ্রামের প্রতিবেশী হাফেজ রনি তালুকদারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। একপর্যায়ে রনি তাঁকে জরুরি কথা আছে বলে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে যৌন নির্যাতন করেন।

এ সময় একটি ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরবর্তীতেও একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয় বলে অভিযোগ করেন রাদিয়া। তাঁর দাবি, নবজাতক কন্যাসন্তানের বাবা হাফেজ রনি তালুকদার।

রাদিয়ার বাবা শফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়েটা এখনো শিশু। এই বয়সে তার হাতে থাকার কথা ছিল বই-খাতা, অথচ আজ তাকে কোলে নিতে হচ্ছে নিজের সন্তানকে। একজন বাবা হিসেবে এর চেয়ে কষ্টের আর কী হতে পারে!’

অভিযুক্ত রনি তালুকদারের চাচা হাকিম তালুকদার বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব নিশ্চিত করা হলে তাঁর ভাতিজার সন্তান হলে তাঁরা বিষয়টি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনিও ডিএনএ পরীক্ষার দাবি জানান।

তবে অভিযুক্ত রনি তালুকদার পলাতক থাকায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:১১:২৮   ২ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ফুলপুরে কন্যাসন্তান প্রসব, পিতৃত্বের স্বীকৃতি দাবি দশম শ্রেণির ছাত্রীর
● তারাকান্দা উপজেলা তাঁতী দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
● ফুলপুরে ২০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি বাবু গ্রেপ্তার
● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার



আর্কাইভ