ঢাকা সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন” প্রতিপাদ্যে ভোলার লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষকরা নানা সমস্যা থাকা সত্ত্বেও জ্ঞান বিতরণের মহান কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। শিক্ষকদের অনেক বঞ্চনা আছে, আছে পাওয়া না-পাওয়ার বেদনা। একজন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে যে আন্তরিক সম্মান ও ভালোবাসা পান, তার সঙ্গে পৃথিবীর অন্য কোনো কিছুর তুলনা হতে পারে না। আর তাই আমরা এই পেশাটাকে অন্য কোনো পেশার চেয়ে কোনো মতেই ছোট মনে করি না। আজ মনের গভীর থেকে বিশ্বের শিক্ষকগণকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার আলোয় আলোকিত হোক আপনাদের জীবন ও কর্ম, আপনাদের আলোকে আলোকিত হোক গোটা জাতি।
বক্তারা বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনও নন-এমপিও। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা অতি কষ্টে জীবনযাপন করছেন। এতে বিশ্ব শিক্ষক দিবসের অঙ্গীকার ব্যাহত হচ্ছে। তাঁদের এমপিওভুক্তিকরণ এখন সময়ের দাবি।
বিশ্ব শিক্ষক দিবসে সকল এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদরাসা জাতীয়করণ করার জন্য বৈষম্যবিরোধী ও বর্তমান শিক্ষাবান্ধব সরকারের কাছে লালমোহন উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।
র্যালি ও আলোচনা সভায় লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:৪৭:০১ ২ বার পঠিত | ● দিবসে ● বিশ্ব শিক্ষক ● লালমোহন