ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১২ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » খুনি সন্ত্রার্সী চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না:রফিকুল ইমলাম জামাল

খুনি সন্ত্রার্সী চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না:রফিকুল ইমলাম জামাল


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই ২০২৫


খুনি সন্ত্রার্সী চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না:রফিকুল ইমলাম জামাল

ঝালকাঠি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, খুনি সন্ত্রার্সী ও চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না। দলের যারাই এ কাজে জড়িত হয়েছে, সাথে সাথে দল তাদের থেকে বহিস্কার করছে। তিনি আজ (১২ জুলাই) শনিবার দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো.জালালুর রহমান আকনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু। ফরম বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন বিএনপি বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

উপজেলা যুবদলের সদস্য মো.জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি জিএম সবুর কামরুল, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হেদায়েতুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান খান, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম আলিম মুন্সি, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসিব ভুট্রো, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুবায়ের তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, ১নং চেচঁরী রামপুর ইউনিয়ন নিএনপির সভাপতি মো. আবদুল কুদ্দুস জমাদ্দার, ২নং পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.খলিলুর রহমান, ৩নং আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন গোলদার, ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বাদল ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোস্তফা হায়দার কিরন, ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল গফুর ও শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান পলাশ প্রমূখ।

সভায় প্রধান অতিথি আরো বলেন, একটি অদৃশ্য শক্তি বিএনপির বিরুদ্ধে ষঢ়যন্ত্র করছে, তাদের এ ষঢ়যন্ত্র কখনও সফল হবেনা। অপর একটি শক্তি সংস্কারের নামে নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। তারেক রহমানের একত্রিশ দফার থেকে বড় সংস্কার আর কিছু নেই।
সভায় জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:৪২   ১৫৩ বার পঠিত  |