ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক সাইদুর ১১ বছর পর কলমাকান্দা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক সাইদুর ১১ বছর পর কলমাকান্দা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ১২ জুলাই ২০২৫


১১ বছর পর কলমাকান্দা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

নেত্রকোনা: দীর্ঘ এক যুগের অচলায়তন ভেঙে ১১ বছর পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ বহুল প্রতীক্ষিত সম্মেলন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়ে দেয়।

এবারের সম্মেলনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এমএ খায়ের, যিনি এর আগেও সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সাইদুর রহমান ভূইয়া, যিনি দীর্ঘদিন ধরে তৃণমূলে সক্রিয় ছিলেন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্মেলন ঘিরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। সম্মেলনের দিন সকাল থেকেই প্রার্থীদের কর্মী-সমর্থকদের স্লোগানে মুখর ছিল অনুষ্ঠানস্থল।

সম্মেলনের উদ্বোধক ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ।

নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী-সহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন বর্তমান আহ্বায়ক এমএ খায়ের এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুল।

দলীয় সূত্রে জানা গেছে সম্মেলনে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ।

নতুন নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে দলীয় নেতাকর্মীরা বলেন—“দীর্ঘ সময় পর সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনে যে প্রাণ ফিরে এসেছে, তা ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া বলেন, “দলকে সুসংগঠিত করা এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সক্রিয় করতে আমরা সবাই কাজ করব। জাতীয় রাজনীতিতে বিএনপিকে শক্তিশালী করে তুলতে কলমাকান্দা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনের মধ্য দিয়ে কলমাকান্দা উপজেলা বিএনপি নতুন নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করলো। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে তৃণমূল রাজনীতিতে সক্রিয়তা ফিরিয়ে আনার এ প্রচেষ্টা কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:৫৭   ১৭৮ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ