ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৬ জুলাই ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

রাজারহাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫


রাজারহাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

কুড়িগ্রাম: রাজারহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,রাজারহাট উপজেলার জুলাই শহীদ রাজীবের পিতা রেজাউল করিম সরকার,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ কফিল উদ্দিন,উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস,রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক হাসান জিহাদী,উপজেলা আহবায়ক তোফায়েল আহমেদ,উপজেলা যুগ্ন আহবায়ক জিসান,সমন্বয়ক আল মিজান মাহিন সহ অনেকে।  শেষে ২০২৪এর জুলাই আন্দোলনে আহতদের মাঝে উপহার সামগ্রী ও চারাগাছ বিতরণ করা হয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:১৮:১২   ১৪২ বার পঠিত  |