ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বাংলাদেশকে কিছু দল মৃত্যুপুরী বানাচ্ছে : মোমিন মেহেদী

বাংলাদেশকে কিছু দল মৃত্যুপুরী বানাচ্ছে : মোমিন মেহেদী


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫


বাংলাদেশকে কিছু দল মৃত্যুপুরী বানাচ্ছে : মোমিন মেহেদী

ঢাকাঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আমরা উদ্বেগ-উৎকন্ঠার সাথে লক্ষ করছি বাংলাদেশকে কিছু দল মৃত্যুপুরী বানাচ্ছে । এরা রাজনীতির নামে অপরাজনীতি, ধর্মের নামে অধর্ম, মানবতার নামে সহিংসতা, শিক্ষার নামে অপশিক্ষা আর সংস্কারের নামে কুসংস্কার-অসভ্যতায় মেতে উঠেছে। এদেরকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এখনই প্রতিহত না করলে সারাদেশে সহিংসতা বাড়বে, গৃহযুদ্ধের পথে এগিয়ে যাবে বাংলাদেশ; যা আমাদের কারোই কাম্য নয়। গোপালগঞ্জে সংগঠিত ঘটনার প্রতিবাদে ১৬ জুলাই বিকেলে তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘বাংলাদেশ কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্মমতা থেকে গত ১ বছরেও মুক্তি পায়নি বাংলাদেশ। কারণ অতিতের মত এখনো পুলিশ বাহিনীকে সরকার ব্যবহারের পাশাপাশি সেনা বাহিনীকেও ব্যবহার করছে ছাত্র-যুব-জনতার কণ্ঠরোধ করার জন্য। যা শুধু উদ্বেগেরই নয়; লজ্জার-ঘৃণার।

নতুনধারার নেতৃবৃন্দ এসময় বলেন, আগে ফ্যাসিস্টদের ব্যর্থতায় যেখানে-সেখানে নির্মমভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করা হতো আর এখন নোবেলজয়ী ড. ইউনূস শান্তিতে পুরস্কার পেলেও দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। সভায় বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, রুবেল আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় মোমিন মেহেদী দেশে শান্তি ফেরাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করে তার আগের পেশায় ফিরে যাওয়ারও আহবান জানান।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:১৫:৩৭   ২৫২ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ