ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাশনে অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস পালিত

চরফ্যাশনে অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫


 

চরফ্যাশনে অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস পালিত

ভোলা: ‘অগ্রণী ব্যাংকে হিসাব করুন, বৈধ পথে রেমিটেন্স আহরণ করুন’ এই স্লোগানকে সামনে রেখে অগ্রণী ব্যাংক চরফ্যাশন শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।  সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ব্যাংকিং ও সঞ্চয়ে আগ্রহী করে তোলার মাধ্যমে তাদের জীবনমান উন্নত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ দিবস পালিত হয়।

সকালে চরফ্যাশন বাজারের ব্যবসায়িকগণ, বৈদেশিক রেমিটেন্স গ্রহীতা, প্রান্তিক পর্যায়ের গ্রাহক, দিনমজুর, জনসাধারণসহ সচেতনতা মূলক আর্থিক কর্মকা- নিয়ে পালিত হলো এই আর্থিক সাক্ষরতা দিবস।

এ সময় প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রনী ব্যাংক ভোলা অঞ্চলের অঞ্চল প্রদান ও উপ-মহাব্যবস্থাপক গনেশ চন্দ্র দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আইয়ুবুর রহমান, আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার মো. জামাল উদ্দিন ও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদার। এছাড়াও ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:২৮:৪৬   ১৬৯ বার পঠিত  |