ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » দুস্কৃতিকারীদের দমন ছাড়া বিকল্প নেই: মির্জা ফখরুল

দুস্কৃতিকারীদের দমন ছাড়া বিকল্প নেই: মির্জা ফখরুল


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫


দুস্কৃতিকারীদের দমন ছাড়া বিকল্প নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এসব দুস্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোন পথ নেই।

গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন মির্জা ফখরুল। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেছেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের এই হামলা ন্যাক্কারজনক। দুস্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

দুপুরে গণমাধ্যমে মির্জা ফখরুলের এই বিবৃতি পাঠান বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন। বিবৃতিতে বলা হয়েছে, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দল, মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যতয় হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হুমকির মুখে পড়বে।

বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির মহাসচিব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৬:১২   ২৩৩ বার পঠিত  |         







জাতীয় থেকে আরও...


সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতিতে ‘নতুন দিগন্তের সূচনা’, প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
আ’লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল
সংসদীয় দলের সভা বিরোধী আসনে উন্নয়ন তদারক করবে বিএনপির নারী এমপিরা
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী



আর্কাইভ