ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে জাল টাকাসহ যুবক আটক

বাউফলে জাল টাকাসহ যুবক আটক


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫


বাউফলে জাল টাকাসহ যুবক আটক

পটুয়াখালী: বাউফলে জাল নোটসহ পলাশ হাওলাদার (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পেছনের এলাকা থেকে তাঁকে আটক করা হয়।পলাশ হাওলাদার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম নূরুল হক হাওলাদার।
বাউফল থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ খান অভিযান চালিয়ে পলাশকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার টাকার ৩৯টি জাল নোট উদ্ধার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতিকুল ইসলাম জানান, পলাশ হাওলাদারের বিরুদ্ধে জাল নোট আইনে মামলা করা হয়েছে। তাঁকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৪৩   ১৯২ বার পঠিত  |