ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » অহন আর ভিক্ষা করুম না

অহন আর ভিক্ষা করুম না


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫


 উলিপুরে ভিক্ষুক পুর্নবাসন কর্মসুচী অহন আর ভিক্ষা করুম না

কুড়িগ্রাম: অহন আর ভিক্ষা করুম না। পঙ্গু মানুষ কিছু করি খাবার পাই না তাই ভিক্ষা করি। ভিক্ষা করা বড় শরমের কাজ গো। স্যার দয়া করি আমারে ছাগল দিচ্ছে। ছাগল গুলা পালমু আর খামু। এ ভাবে কথা গুলো বলছিলেন ছড়ার পাড় ভাটিয়া পাড়া গ্রামের পঙ্গু বছির উদ্দিন। ছাগল পেয়ে খুশিতে দুচোখ দিয়ে পানি ঝড়ছিল তার।

লাঠির খামার ধরনীবাড়ী গ্রামের অন্ধ হাফেজ মাজেদ আলী বলেন, ভিক্ষা করা লজ্জার কাজ। কিন্ত কি করব জীবন তো বাঁচাতে হবে। তাই লজ্জা শরমের মাথা খেয়ে ভিক্ষা করছিলাম। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ঠ করে কোন রকমে বাছিঁ আছি। এখন ছাগল পালি পুষি জীবন বাচাবো। ছাগল পেয়ে খুশিতে কেদে ফেলেন তিনি।

উলিপুরে ভিক্ষুক পুর্নবাসনে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ১৭ জুলাই বৃহশপতিবার  ৮ জন ভিক্ষুক ও পঙ্গুদের মধ্যে ৩০টি বকরী ছাগল বিতরন করেন। ছাগল বিতরন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, ভিক্ষা না করে ছাগল গুলো প্রতি পালন করে জীবিকা নির্বাহ করবেন। এ প্রতিশ্রুতি রক্ষা করতে পারলে ভবিষতে আপনাদের আরো সহযোগিতা করা হবে।

সহায়তা প্রাপ্তরা হলেন, আব্দুল হাকিম গ্রামের ছফুরা বেওয়া (ভিক্ষুক), দক্ষিন মধুপুর গ্রামের আজিমন বেওয়া (ভিক্ষুক), তবকপুর তফসিপাড়া গ্রামের পঙ্গু মো. লিটন মিয়া (ভিক্ষুক), লাঠির খামার গ্রামের অন্ধ মাজেদ আলী(ভিক্ষুক),পুর্ব ছড়ার পাড় গ্রামের পঙ্গু বছির উদ্দিন(ভিক্ষুক),মুন্সিবাড়ী গ্রামের ভারতী বর্ম্মন, রামদাস ধনিরাম গ্রামের সুমি বেগম(ঝি)তালাক প্রাপ্তা, ও পুর্ব কালু ডাঙ্গা গ্রামের বৃদ্ধ ভ্যান চালক মো. মকবুল হোসেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:০০   ৩৬৮ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ