ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৯ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী কঁচা নদীর বেকুটিয়া সেতুর লাইট সংযোগের বৈদ্যুতিক তার চুরি

কাউখালীতে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী কঁচা নদীর বেকুটিয়া সেতুর লাইট সংযোগের বৈদ্যুতিক তার চুরি


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


কাউখালীতে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী কঁচা নদীর বেকুটিয়া সেতুর লাইট সংযোগের বৈদ্যুতিক তার চুরি

পিরোজপুর: কাউখালী উপজেলার কঁচা নদীর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রীর বেকুটিয়া সেতুর লাইট সরবরাহের তার একটি সংঘবদ্ধ চোরের দল কেটে চুরি করে নিয়ে গেছে। শুক্রবার ১৮ জুলাই দিনগত রাতে বেকুটিয়া অংশে অজ্ঞাত চোরের দল আণ্ডারগ্রাউণ্ড কানেটিং এর ৪০০ মিটার বৈদ্যিুতিক লাইনের তার চুরি করে নেয় । ফলে বেকুটিয়া সেতুটি ও দুই তীরের এপ্রোচ সড়ক রাতে আলোহীন অবস্থা বিরাজ করছে । এতে রাতের বেলা সেতু পারাপারে নিরাপত্তার ঝুঁকি দেখা দিয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানাগেছে, শুক্রবার দিনগত রাতে সংঘবদ্ধ একদল চোরচক্র কঁচা নদীর বেকুটিয়া সেতুর কাউখালী অংশের বৈদ্যতিক লাইনের আনুমানিক ৪০০ মিটার তার কেটে নিয়ে যায়। এতে বৃহস্পতিবার রাত থেকে সেতু ও দুই পাশের এপ্রোচ সড়কে বৈদ্যুতিক সরবরাহ বন্ধ হয়ে যায়। সেতুটি রাতে আলোহীন হয়ে পড়ায় রাতে চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারি প্রকৌশলী মো. রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত কওে বলেন, মধ্য রাতে সেতুটি আলোহীন হয়ে পড়ে সড়ক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন ফোর টেন আরএম মানের ৪০০ বৈদ্যুতিক তার কেটে নিয়েছে সংবদ্ধ চোরচক্র। ফলে সেতুটি ও এপ্রোচ সড়ক রাতে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ-চীন মেত্রীর বেকুটিয়া সেতুটি চীনা কোম্পানী নির্মাণ করেন। বিদ্যুত লাইনের কেবল থেকে সকল যন্ত্রাংশ চীনের তৈরী। খুব উন্নত মানের বৈদ্যুতিক তার চীন থেকে আনা হয়েছে।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমি সড়ক ও জনপদ বিভাগ থেকে সেতুর তার চুরির বিষয়টি অবগত হয়েছি। রাতে আলোহীন সেতুর নিরাপত্তার বিষয়ে পুলিশের টহল জোরদার করা হবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:২৩:১৫   ৯২ বার পঠিত  |