ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে চোরাচালানবিরোধী অভিযানে নৌকাসহ ৪১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার

মধ্যনগরে চোরাচালানবিরোধী অভিযানে নৌকাসহ ৪১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


মধ্যনগরে চোরাচালানবিরোধী অভিযানে নৌকাসহ ৪১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার

 

 

সুনামগঞ্জে: মধ্যনগরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সীমান্তঘেঁষা বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকায় টাঙ্গুয়ার হাওরের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

 

মধ্যনগর থানা পুলিশের ওসি মনিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কাঠের একটি ইঞ্জিনচালিত নৌকা ও ৪১ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। প্রতিটি বস্তার ওজন প্রায় ৩০ কেজি করে সব মিলিয়ে জব্দকৃত জিরার বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা।

 

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চোরাকারবারিরা মালামাল ও নৌকা ফেলে পালিয়ে যায়। তবে তাদের শনাক্তে অভিযান চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৪–৫ জনকে আসামি করে মধ্যনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ওসি মনিবুর রহমান আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

 

 

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:২১:১৭   ১৭২ বার পঠিত  | ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ