![]()
ভোলা-৪ সংসদীয় আসন: চরফ্যাসন-মনপুরা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ.এম.এম কামাল উদ্দিনের সঙ্গে চরফ্যাসন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে চরফ্যাসন পৌর সদরের একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য ও ভোলা জেলা দক্ষিণ শাখার উপদেষ্টা হাজী আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন ভোলা দক্ষিন শাখার সহ-সভাপতি মাওলানা আবু ইউসুব, ভোলা দক্ষিন শাখার সেক্রেটারী মাওলানা আব্বাস উদ্দিন প্রমুখ।
এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা দক্ষিন শাখার সেক্রেটারী মাওলানা মাকসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলনের ভোলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো. সেলিম সিকদার,ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদসহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ভোলা-৪আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ.এম.এম কামাল উদ্দিন তার বক্তব্যে বলেন,যথাযথ সংস্কার শেষে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এতে দেশের জনগন নির্বিঘেœ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে।
তিনি আরো বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি চরফ্যাসন-মনপুরার জনগনকে সঙ্গে নিয়ে ভোটের মাঠে লাড়াই চালিয়ে যাবেন। এজন্য দলের পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
আর/ এন
বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৭ ২০৮ বার পঠিত | ● ইসলামী আন্দোলন ● এমপি প্রার্থী ● ভোলা-৪ আসন ● মতবিনিমিয় ● সাংবাদিকদের