ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিমিয়

ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিমিয়


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই ২০২৫


ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিমিয়

ভোলা-৪ সংসদীয় আসন: চরফ্যাসন-মনপুরা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ.এম.এম কামাল উদ্দিনের সঙ্গে চরফ্যাসন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে চরফ্যাসন পৌর সদরের একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য ও ভোলা জেলা দক্ষিণ শাখার উপদেষ্টা হাজী আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন ভোলা দক্ষিন শাখার সহ-সভাপতি মাওলানা আবু ইউসুব, ভোলা দক্ষিন শাখার সেক্রেটারী মাওলানা আব্বাস উদ্দিন প্রমুখ।

এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা দক্ষিন শাখার সেক্রেটারী মাওলানা মাকসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলনের ভোলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো. সেলিম সিকদার,ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদসহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ভোলা-৪আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ.এম.এম কামাল উদ্দিন তার বক্তব্যে বলেন,যথাযথ সংস্কার শেষে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এতে দেশের জনগন নির্বিঘেœ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে।

তিনি আরো বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি চরফ্যাসন-মনপুরার জনগনকে সঙ্গে নিয়ে ভোটের মাঠে লাড়াই চালিয়ে যাবেন। এজন্য দলের পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৭   ২৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ