ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২১ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ

কাউখালীতে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


কাউখালীতে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ

পিরোজপুর: কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে, বাল্য বিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার এস বি সরকারী বালিকা বিদ্যালয় ও কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে আলাদা আলাদা ভাবে সচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মঞ্জুর এলাহী।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল।এর আগে কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরীদের প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:০৮   ১১৫ বার পঠিত  |