ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ১ লাখ ১৫ হাজার জাল টাকাসহ দেবর-ভাবি আটক

লালমোহনে ১ লাখ ১৫ হাজার জাল টাকাসহ দেবর-ভাবি আটক


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


লালমোহনে ১ লাখ ১৫ হাজার জাল টাকাসহ দেবর-ভাবি আটক

ভোলা: লালমোহন উপজেলায় বিপুল পরিমাণের জাল টাকাসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি এবং পাঁচশত টাকার ৩০টি জাল নোট উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন- লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) ও মো. তাজউদ্দিনের ছেলে মো. মার্শাল (২০)।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গজারিয়া এলাকায় জাল টাকা বণ্টন করা হচ্ছে। পরে সেখানে এসআই আবু ইউসুফ, মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়া সঙ্গী ফোর্স অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটককৃত দুইজন সম্পর্কে দেবর ও ভাবি। তারা প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজার টাকায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই আটককৃত দুইজন জাল টাকা কারবারের সঙ্গে জড়িত রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫১   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ