ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২১ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » সভাপতি সান্টু ও সম্পাদক হুমায়ন খান উজিরপুর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

সভাপতি সান্টু ও সম্পাদক হুমায়ন খান উজিরপুর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


উজিরপুর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

বরিশাল: ব্যাপক উৎসহ ও উদ্দিপনার মধ্য দিয়ে বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও পৌর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে উপস্তিত কাউন্সিলরদের প্রকাশে সমার্থনে উজিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন হুমায়ন খান ।

২১ জুলাই সোমবার সকাল ১০ টায় হাজারো নেতাকর্মীদের উপস্তিতিতে এক অনন্দ উৎসব মূখর পরিবেশে উপজেলার গুঠিয়া বাইতুল আমান মসজিদের পাশে ভিউ রেস্তরা ও পাটি হাউসের সেন্টারে জাতীয়তাবাদী দল বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহব্বায়ক সরফুদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসাবে বক্তাব্য রাখেন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ।

বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন,বরিশাল জেলা দক্ষিন বিএনপির আহব্বায়ক সাবেক সংসদ আবুল হোসেন খান বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদেস্য হায়দার আলী লেলিন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বরিশাল জেলা বিএনপির সদেস্য সচিব আবুল কালাম শাহিন উজিরপুর উপজেলা বিএনপির সদেস্য সচিব হুমায়ন খান, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক এস এম আলাউদ্দিন,উজিরপুর পৌর বিএনপির আহব্বায়ক মো শহিদুল ইসলাম খান, প্রমূখ।

বক্তারা বিএনপির দু:সমায়ের কান্ডারী হিসাবে সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র অবদানের কথা তুলে ধরেন। দলের দু:সময় নেতাকর্মিদের পাশে থাকা সরফুদ্দিন আহমেদ সান্টু’র কারনে বরিশাল -২ আসন ( উজিরপুর – বানারীপাড়া ) উপজেলা বিএনপি সু সংগঠিত রয়েছে। গনতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলে উপস্তিত ভোটারদের প্রকাশ্যে সমার্থনে সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে সভাপতি হুমায়ন খান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ রিপোট লেখা পর্যন্ত উজিরপুর পৌর বিএনপি’র সভাপতি ও সম্পাদক পদে ব্যালটে ভোট চলছিলো।

এন/আর

বাংলাদেশ সময়: ২১:৩৯:১১   ১৯৬ বার পঠিত  |