ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
খুলনা: পাইকগাছায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২১জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন।
কর্মসূচির আওতায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী, কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে নিম, বেল, জাম ও কাঁঠালের চারাটি করে ৪টি করে প্রদান করা হয়। এছাড়া ১০০ জনকে ৫টি করে আমের চারা, ১২৫ জনকে ৫টি করে লেবুর চারা ও জৈব সার, এবং ৪৫ জনকে ৪টি করে তাল গাছের চারা ও বেড়া সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব, সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী, উপ-সহকারী কর্মকর্তা বিশ্বজিত দাশ, উত্তম কুন্ডু, আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ তুহিন, দেবদাস রায়, এনামুল হক, ইয়াসিন আলী খান, শরিফুল ইসলাম, মৃণাল সরকার, আকরাম হোসেন, এস এম মফিজুল ইসলাম, ফয়সাল আহমেদ, রুবাইয়া খাতুন, আতাউল্লাহ, কমলেশ দাশ, তাপস সরকার, সোহাগ, নাহিদ হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরা।
বক্তারা বলেন, ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মূল লক্ষ্য সবুজ বনায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই বাংলাদেশ গঠন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০৭:৩৯ ১৬০ বার পঠিত | ● চারা ● পাইকগাছা ● বিতরণ ● সার