ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ

ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ


ঢাকা:
দোহার উপজেলার বিলাশপুর গ্রামে অরিজিন্যাল লায়ন নেট নামে জাল তৈরীর কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪ হাজার কেজি পরিমান কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমান আদালত। পরে আদালতের নিদের্শে উপজেলার মৈনটঘাট পদ্মা নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যাহার আনুমানিক বাজার মুল্য ১ কোটি টাকা।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ’র নেতৃত্বে উপজেলার বিলাশপুর গ্রামে অরিজিন্যাল লায়ন নেট নামে জাল তৈরীর কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪ হাজার কেজি পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল নিষিদ্ধ হওয়ায় ভ্রাম্যমান আদালতের নির্দেশে তাঃক্ষনিক পদ্মা নদীর পাড় এলাকায় আগুনে পুড়িঁয়ে ধ্বংস করা হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম জানান, দেশি প্রজাতির মা ইলিশ,জাটকা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ নিশ্চিত করতে সরকার কারেন্ট জাল নিষিদ্ধ ঘোষনা করেছে। তারই ধারাবাহিকতায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ”মাছের অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে নিষিদ্ধ কারেন্ট জাল তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করি। এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যহত থাকবে।
অভিযান পরিচালনায় অংশগ্রহন করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. লুৎফাুন্নাহার, দোহার থানা পুলিশ ও আনছার সদস্যবৃন্দরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৩:০২   ৩৩১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ