ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ভোক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দোহারে ভোক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক ( ঢাকা )
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


দোহারে ভোক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ঢাকা: দোহার উপজেলায় অসহায় ভোক্তভোগী শারমিন আক্তার(২২) ও আদিল(৩২) দ¤পতি সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার দোহার প্রেসক্লাবের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন করেন। একই বিষয় নিয়ে গত মে মাসে ভোক্তভোগী আদিল ও শারমিন আক্তার দ¤পতি ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
আজকের সংবাদ সম্মেলনে ভোক্তভোগী আদিল বলেন আমি একজন রিকশা চালক। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রামনাথপুর মৌজায় সাড়ে বারো শতাংশ জমিতে ঘর তুলে স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছি। সরকার কতৃক বন্দোবস্ত দেওয়া জমিটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, ছোট রামনাথপুর এলাকার আজিজুলের ছেলে ভুমি দস্যু পান্নু বেপারী (৪৫) নজরে পড়ে।এক পর্যায়ে চলতি বছরের গত
ফেব্রয়ারী মাসে জমিটির বেশীরভাগ জমিটি জবরদখলে নেন পান্নু গং। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে পুনরায় দখল বুঝিয়ে দিবেন বলে আস দেন প্রশাসন।
অপরদিকে পান্নু গং পুরো জমিটি দখল করার পায়তারা করে আসছে। তারই ধারবাহিকতায় আমাকে পথে ঘাটে সব জায়গায় পান্নু বলে আসছে আজ নয় কাল ঠিকই তোর ঘরবাড়ি আমার হবে বলে হুমকি দিয়ে আসছেন। পান্নু গং এখন আমাদের নামে বন্দোবস্ত দেওয়া জমিতে সিমানা বাউন্ডারি দিয়ে পাকা ঘর তুলেছেন। এসময়ে আমি বাধা দিলে পান্নু বেপারী গংরা স্ত্রীসহ আমাকে বেধম মারধর করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও কোন প্রতিকার পাইনি। এর কয়েকদিন পরই চাদাঁবাজির মামলায় পান্নু বেপারীকে দোহার থানা পুলিশ গ্রেফতার করেন। বর্তমানে পান্নু জেলে রয়েছেন।জেলে বসেই পান্নু তার লোকজান দিয়ে আমাদের উপর নানা রকম জুলুম করছেন। প্রতিনিয়ত হুমকি-ধুমকি
দিচ্ছেন। আমি প্রশাসনের সাহায্য প্রার্থনা করছি, সাংবাদিক আপনারা আমাদের পরিবারের পাশে দাড়ান।
এ সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অসহায় আদিলের স্ত্রী শারমিন বলেন, আমার স্বামী একজন রিকশা চালক। আমার তিন ছেলে মেয়ে, স্বামী নিয়ে এই বাড়িতে দীর্গদিন ধরে বসবাস করছি। কিন্তু ভুমি দস্যু পান্নু বেপারি আমাদের শেষ সম্বল টুকে কেড়ে নিতে চাচ্ছে। পান্নুর টাকা আছে, প্রভাব আছে। পদ্মার বুক চিরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে কোটি টাকার মালিক হয়েছেন। এই টাকার প্রভাবের কাছে আমরা অসহায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাসান আলী জানান, আমি সম্প্রতি যোগদান করেছি।ভুক্তভোগীরা কোন নির্যাতন ও জুলুমের বিষয়ে আমাকে জানাই নি। অভিযোগ পেলে যতো ক্ষমতাধরই হউক না কেন,অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, ভুক্তভোগীদেরকে অভিযোগ দিতে বলেন, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৭:২৩   ২৪৬ বার পঠিত  |