ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

খুলনা: পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামের বাসিন্দা মো. মকলেছুর রহমান কাজলের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে গদাইপুরের নতুন বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। স্হানীয় জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ ইকবাল, কেন্দ্রীয় মহা নামযজ্ঞ কমিটির সম্পাদক সন্তোষ কুমার সরকার, হিলফুল ফুজুল সমবায় সমিতির সভাপতি ইউনুস আলী সরদার, আজিবর রহমান, হারুন অর রশীদ, লাচ্ছু পারভেজ, রাশেদুজ্জামান, হাবিবুর রহমান, ফরহাদ হোসেন, জুয়েল রানা, হাসানুর রহমান, লিটু, নাজমুল হাসান ও জয় মিস্ত্রীসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, গত ৭ জুলাই যৌথ বাহিনীর অভিযানে মঠবাটী গ্রামের নির্মল বিশ্বাসের কাঠের ঘর থেকে দেশীয় অস্ত্র ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় রসময় বিশ্বাস, তার ছেলে প্রীতম বিশ্বাস এবং নির্মল বিশ্বাসের ছেলে দেবব্রত বিশ্বাসকে গ্রেফতার করে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
এরপর গত ২০ জুলাই, একটি বিশেষ মহলের প্ররোচনায় রসময় বিশ্বাসের পরিবার মকলেছুর রহমান কাজল ও দিলীপ বিশ্বাসকে জড়িয়ে মানববন্ধন করে। এর প্রতিবাদে ২২জুলাই (মঙ্গলবার) মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এবং মকলেছুর রহমান কাজলকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩১:০৬   ২০০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ