ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে তিন ওষুধ ব্যবসায়ীর জরিমানা

চাটমোহরে তিন ওষুধ ব্যবসায়ীর জরিমানা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


চাটমোহরে তিন ওষুধ ব্যবসায়ীর জরিমানা

পাবনা: চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার অপরাধে তিন ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে চাটমোহর পৌর সদরের হাসপাতাল গেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে চাটমোহর পৌর সদরের পুরাতন বাজারের হাসপাতাল গেট এলাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার অপরাধে মেসার্স হাজী ফার্মেসীর মালিক জিয়াউর রহমানকে ১০ হাজার টাকা, মানতাসা ফার্মেসীর মালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা ও সরদার ড্রাগের মালিক ইয়াসিন আলী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ওষুধ প্রশাসনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, পাবনা জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে সংরক্ষণ করার অপরাধে ৩ ওষুধ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:২৪:২৩   ১৫১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ