ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

গাজীপুর: কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫ সালে প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই জান্নাত, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

কর্মশালায় ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, শিক্ষকদের জবাবদিহিতা, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে বিস্তারিত আলোচনা করা হয়।

এরপর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় প্রথম স্থান অর্জিত শিক্ষা প্রতিষ্ঠান তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় সেন্ট নিকোলাস বালক উচ্চ বিদ্যালয় ও তৃতীয় কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং দাখিল পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন রাতকানা বালিকা দাখিল মাদ্রাসা, দ্বিতীয় সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ও তৃতীয় খলাপাড়া দাখিল মাদ্রাসা প্রধানকে ভালো ফলাফল অর্জনকারী হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:৫০   ১৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ